
জয়পুরহাটের আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে আজাহার আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে হলহলিয়া রেল সেতুর দক্ষিণ পাশে তুলসীগঙ্গা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার সোনামুখী ইউনিয়নের অনন্তপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আজাহার আলী বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত শনিবার রাতে তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন। আজ সকালে ঘুম থেকে উঠেই তিনি নদীতে গোসল করতে নামেন। এরপর তিনি নদীতে ডুব দিয়ে আর উঠছিলেন না। তখন আশপাশে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আজাহার আলীর ছেলে আজিজুল হক বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। গত শনিবার রাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন। সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠে নদীতে গোসল করতে নামেন। তখনো হয়তো ঘুম কাটেনি। নদীতে ডুব দিয়ে তিনি আর ওঠেননি। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে আনা হলেও বাবাকে আর বাঁচাতে পারিনি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাকসুদুর আলম বলেন, নদীতে গোসল করতে নেমে নিহত ওই ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।
আক্কেলপুর থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানসিক সমস্যা ছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে