
ভারত থেকে চোরাই পথে আসা ১০টি মহিষ জব্দ করেছে বিজিবি। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা সীমান্ত থেকে মহিষগুলো জব্দ করা হয়। তবে এ সময় বিজিবি কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, ভারত থেকে অবৈধ পথে ১০টি মহিষ নিয়ে এসে মাঠে বেঁধে রেখেছিল চোরাচালানিরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে মহিষগুলো জব্দ করে।
মনির-উজ-জামান আরও বলেন, জব্দ ভারতীয় মহিষগুলো আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। মহিষগুলো নিলামে বিক্রি করবে শুল্ক কার্যালয়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে