
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় এজাহার নামীয় এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার তিলোচ সোনারপাড়া মৃত-হাবিবুর রহমানের ছেলে হারুনুর রশিদ (৫০)।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বকুল হোসেন জানান, গত ১৯ আগস্ট রাতে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের তিয়রপাড়া মোড় এলাকায় যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় ২১ আগস্ট রাতে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. আসিক হোসেন বাদী হয়ে থানায় ৭৭ জনের নামসহ অজ্ঞাত প্রায় দুই শতাধিক জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার তিলোচ শিববাটি এলাকায় অভিযান চালিয়ে হারুনুর রশিদ গ্রেপ্তার করা হয় বলে জানান উপপরিদর্শক বকুল।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আসামিকে তিলোচ শিববাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার দুপুরে তাঁকে বগুড়ার আদালতে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে