
বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মারধরের পর কান ধরে ওঠবস করানো হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়ার সাবেক দুজন ডিসি, একজন ইউএনওসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করে ফেরার সময় হিরো আলমের ওপর এই হামলা চালানো হয়। হামলার জন্য তিনি বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেছেন।
হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদের উপনির্বাচনে বগুড়া-৪ আসনে এবং ২০২৩ সালে উপনির্বাচনে বগুড়া সদরে প্রার্থী ছিলেন। সে সময় ভোটকেন্দ্রে তাঁকে মারধরের অভিযোগ এনে তিনি মামলাটি করেন।
হিরো আলম বলেন, ‘আগে মনে করেছিলাম ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে দেশ স্বাধীন হয়নি। হামলার সময় তাঁরা বলেন, আমি নাকি তারেক রহমানের বিরুদ্ধে গালমন্দ করেছি। কিন্তু আমি হিরো আলম বলছি, কেউ যদি তারেক রহমানের বিরুদ্ধে গালি দেওয়ার কোনো ফুটেজ দেখাতে পারেন, তাহলে জুতার মালা গলায় দিয়ে ঘুরে বেড়াব।’
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা পাপন আজকের পত্রিকাকে বলেন, ‘হিরো আলমের ওপর হামলার সঙ্গে বিএনপি বা কোনো অঙ্গ সংগঠনের নেতা-কর্মী জড়িত নয়। হিরো আলম আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেন। এর আগে তিনি বিএনপি নেতা রুহুল কবীর রিজভীর বিরুদ্ধে মামলা করেছিলেন। আওয়ামী লীগের আমলে জাতীয় সংসদসহ বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন। এসব কারণে বগুড়ার সাধারণ জনগণ হিরো আলমের ওপর ক্ষুব্ধ ছিল।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে