
বগুড়ার শেরপুরে নিখোঁজ হওয়া দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার করতোয়া নদীর পৃথক স্থান থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। গত শুক্রবার থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।
ওই দুই কলেজছাত্রের নাম সামাম তাহমিদ (১৮) ও তাঁর বন্ধু সাব্বির আহমেদ শিশির (১৭)।
এদের মধ্যে তাহমিদ শেরপুর পৌর এলাকার বারোদুয়ারী পাড়ার মোজাফফর রহমানের ছেলে এবং শহরের শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। শিশির মহিপুর বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে। সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
শনিবার সকাল ১০টায় শাহবন্দেগি ইউনিয়নের ধড়মোকাম পূর্ব পাড়া এলাকার করতোয়া নদী থেকে পুলিশ তাহমিদের মরদেহ উদ্ধার করে। পরে দুপুর দেড়টায় করতোয়া নদীর গোপালপুর এলাকা থেকে শিশিরের মরদেহ উদ্ধার করা হয়।
তাঁদের দুজনের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তাহমিদ বাসা থেকে পাঁচ হাজার টাকা নিয়ে বের হন। অপর দিকে শিশিরও প্রাইভেট শিক্ষকের বেতনের কথা বলে সাত হাজার টাকার জন্য চাপ দেয়। কিন্তু টাকা না দিলে সে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। সেদিন তাঁরা অনেক রাতে তাহমিদের বাসায় ফিরে এক সঙ্গে ঘুমাতে যায়।
পরের দিন শুক্রবার সকালে দুজনেই খেলার জন্য শেরপুর আলিয়া মাদ্রাসা মাঠের উদ্দেশ্যে বের হন। এরপরে তাঁরা আর বাসায় ফেরেননি। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে সকাল ১০টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের পূর্ব পাশে করতোয়া নদীর তীরে তাহমিদের মোবাইল ফোন ও শিশিরের ব্যাগ পাওয়া যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও পরেও তাঁদের সন্ধান পায়নি পরিবার। তাঁরা দুজনেই সাঁতার জানত না বলে পরিবারের সদস্যরা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক তাহমিদের প্রতিবেশী ও বন্ধুরা জানান, তাঁরা দুজনেই নিয়মিত নেশা করতেন। বৃহস্পতিবারেও তাঁরা বন্ধুদের নিয়ে অনেক রাত পর্যন্ত পার্টি করেছেন। নিখোঁজ হওয়ার দিন বিকেলে তাঁরা বগুড়া শহরেও গিয়েছিলেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, শুক্রবার থেকে তাহমিদ ও শিশির নিখোঁজ হন। তবে থানায় কোনো অভিযোগ করা হয়নি। আজ শনিবার তাঁদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে শেরপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে