বগুড়ায় ছোট ভাইয়ের স্ত্রী ও ভাইপোর মারধরে দুলু প্রামাণিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দুলু প্রামাণিক বগুড়া পৌর এলাকার ডাকুরচক মধ্যপাড়ার এলাকার মৃত অফির উদ্দিনের ছেলে। মারধরে দুলুর মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন।
ওসি মঈনুদ্দিন জানান, বাড়ির পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ নিয়ে ছোট ভাই বাবলু প্রামাণিকের সঙ্গে বিরোধ চলছিল দুলু প্রামাণিকের। গত ২০ জানুয়ারি দুপুরে বিরোধের জেরে বাবলু প্রামাণিকের স্ত্রী মোরশেদা বেগম ও ছেলে ইমরান প্রামাণিক দুলু প্রামাণিককে মারধর করেন। এক পর্যায় তিনি ড্রেনে পড়ে গিয়ে বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তিনি মারা যান।
ওসি মঈনুদ্দিন বলেন, দুলু প্রামাণিকের মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর ছোট ভাই বাবলু প্রামাণিক বাড়িতে তালা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে আত্মগোপনে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে