
রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের জামাতে দেশের মানুষে মানুষে সম্প্রীতির জন্য দোয়া করা হয়েছে। এ ছাড়া জাতিকে ঐক্যবদ্ধ রেখে আগামীর সুন্দর বাংলাদেশ কামনা করা হয়েছে।
আজ সোমবার সকাল ৮টায় রাজশাহীর হজরত শাহ মখদুম রূপোশ (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে নামাজ আদায় করেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিরা।
সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতিতে সকালেই লোকে লোকারণ্য হয়ে ওঠে কেন্দ্রীয় ঈদগাহ। কানায় কানায় পরিপূর্ণ হয় প্রতিটি কাতার। নামাজে ইমামতি করেন নগরের রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মো. কাওসার হোসাইন। তাঁকে সহযোগিতা করেন তেরোখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় রাজশাহীতে ঈদের দ্বিতীয় বৃহত্তর জামাত অনুষ্ঠিত হয়েছে মহানগর (টিকাপাড়া) ঈদগাহ ময়দানে। এরপর সকাল সোয়া ৮টায় তৃতীয় বৃহত্তর জামাত হয় সাহেববাজার বড় মসজিদসংলগ্ন বড় রাস্তায়। নামাজের পর দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে রাজশাহীর বিভিন্ন ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। জেলা ও মহানগরের প্রায় চার শতাধিক ঈদগাহে নামাজে অংশ নেন মুসল্লিরা।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে