
নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম কালিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁকে হরিশপুর এলাকার একটি বিলের মধ্যে থেকে আটক করে পুলিশ।
কালিয়া হরিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওসমানী গণির ছেলে ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি নাটোরের আলোচিত সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী ছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন, কালিয়ার বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ চাঁদাবাজি, দখলবাজি মিলিয়ে ১৩টি মামলা রয়েছে। তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর বড় হরিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কালিয়া দীর্ঘদিন জেলার বাইরে গা-ঢাকা দিয়ে ছিলেন। সম্প্রতি তিনি নাটোরে আসেন। তিনি হরিশপুরের পার্শ্ববর্তী বিল এলাকায় গোপনে অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে হরিশপুর এলাকার পাশের একটি বিলের মধ্যে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে