
স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখা।
আজ বুধবার সকাল ১০টার দিকে দুর্গাপুর পৌর এলাকার শালঘরিয়া নিগার মঞ্জিলে জামায়াতের সদস্যদের ভোটের মাধ্যমে মতামত গ্রহণ অনুষ্ঠানে দুর্গাপুর পৌরসভা ও উপজেলার সাতটি ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাই করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে মতামত দেন উপজেলার পুরুষ ও মহিলা রোকন এবং ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি, ছাত্র ও শ্রমিক প্রতিনিধিরা।
এ সময় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় নির্বাচন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামারুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, নায়েবে আমির অধ্যাপক ফজলুল বারী সোহরাব, শ্রমিক নেতা হাজী আমজাদ হোসেন প্রমুখ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে