
রাজশাহীর বাগমারায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক কিশোরকে (১৫) হেফাজতে নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই কিশোরকে তার বাড়ি থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি তৌহিদুল জানান, ওই কিশোর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে মন্তব্য করেন। এর স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় লোকজন গতকাল রাতে তার বাড়ি ঘেরাও করে রাখে।
খবর পেয়ে তাহেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরকে হেফাজতে নেয়। পরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে একটি মামলা করেন।
ওসি জানান, আইনের সঙ্গে সংঘাতে জড়িত ওই কিশোরকে আদালতে পাঠানো হবে। তারপর আদালত তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৮ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে