
পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেছেন, ‘জুলাই ২০২৪-এর যে আন্দোলন, সেটা যদি না হতো, তাহলে আমি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবেই রিটায়ার্ড করতাম। পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেতাম না।’
আজ রোববার বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো মোরতোজা আলী খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী পাবনার উপপরিচালক ড. মো জামালউদ্দিন, গণপূর্ত অধিদপ্তর পাবনার নির্বাহী প্রকৌশলী মো রাশেদ কবির ও পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘অনুষ্ঠানের ব্যানারের টাইটেলটা দেখে আমার মনে হলো, এ শব্দটা “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন”-এর জায়গায় বৈষম্যবিরোধী না বলে ফ্যাসিবাদবিরোধী বললে বেশি মানানসই হতো। বিগত ১০-১৫ বছর ধরে আমরা খুব নগ্নভাবেই বাংলাদেশে ফ্যাসিবাদ ঘটতে দেখেছি। এই ফ্যাসিবাদ যেন আর বাংলাদেশে ফিরে না আসে।’
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, ‘যে উদ্দেশ্যে ছাত্ররা আন্দোলন করেছেন, যাঁরা জীবন দিয়েছেন, সেই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করব। সেই সঙ্গে দুর্নীতি ও শোষণমুক্ত এবং বঞ্চনামুক্ত একটি সোনার বাংলা আমরা গড়ে তুলব। দেশপ্রেম নিয়ে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানো আপনাদের দ্বারাই সম্ভব। আপনারা এগিয়ে যান, আমরা পাশে আছি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ। সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব মনজুরুল ইসলাম।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে