বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের কারও পরিচয় জানতে পারেনি পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও চালক।
এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহাদৎ হোসেন।
এসআই জানান, বগুড়া থেকে যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। আর এই অটোরিকশা শেরপুরে আসছিল। পথে হামছায়াপুর এলাকায় উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে অটোরিকশাকে চাপ দেয় বাসটি। এতে অটোরিকশার চালক ও যাত্রীসহ ছয়জন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন পুরুষ যাত্রী মারা যান। পরে বাকি পাঁচ আহতদের শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও একজন পুরুষ যাত্রী মারা যান।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনাম বলেন, শেরপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা গেছেন। আর শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। আহতরা সবাই গুরুতর অবস্থায় রয়েছেন, তাই কারও নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বানিউল আনাম আরও বলেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক-সহকারী পালিয়ে গেছেন। তবে পুলিশ বাসটি আটক করেছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে