নওগাঁয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে এক ঠিকাদারকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে শহরের বালুডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মোশাররফ হোসেন শান্ত (৩২)। তিনি নওগাঁ শহরের চকগোবিন্দ এলাকার আক্কাস আলীর ছেলে।
এর আগে রোববার রাত ১০টার দিকে বালুডাঙ্গা এলাকায় প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে সাজ্জাদ হোসেন (৩৫) নামের পল্লী বিদ্যুতের এক ঠিকাদারকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠে শান্ত ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।
এদিকে রোববার রাতেই শান্তর প্রকাশ্য অস্ত্রের মহড়াসহ ঠিকাদারকে কুপিয়ে জখমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে শান্ত ও তাঁর ১০-১২ জন সহযোগী দেশীয় অস্ত্র (হাঁসুয়া) হাতে নিয়ে এসে ঠিকাদার সাজ্জাদের শরীরে এলোপাথারী আঘাত করছে। ওই মুহুর্তে গুরুত্বর জখম বাবাকে বাঁচাতে ছুটে যান সাজ্জাদের ছেলে হৃদয়। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয়কেও মারপিট করে অভিযুক্তরা। ঘটনাটি ঘটে শহরের বালুডাঙ্গা এলাকায় প্রধান সড়কের পাশে শত শত মানুষের উপস্থিতিতেই।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বাসস্টান্ডে এক মুদিখানার দোকানীকে মারপিট করেন শান্ত ও তাঁর অনুসারীরা। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন সাজ্জাদ। সেসময় সাজ্জাদের উপর চড়াও হয় অভিযুক্তরা। এরপর সেখান থেকে কিছুটা দূরে গিয়ে তাঁরা শুরু করে অস্ত্রের মহড়া। হামলা করা হয় সাজ্জাদ ও তাঁর ছেলের উপর।
ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বলেন, রাতে বাড়ি ফেরার পথে ছেলেকে সঙ্গে নিয়ে বাসস্টান্ডে দাঁড়ায়। এরপর শান্ত’র অন্যায়ের প্রতিবাদ করলে সে আমার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে অস্ত্র দিয়ে জখম করা হয়। আমার ছেলেকেও মারপিট করেছে তাঁরা। এই ঘটনার বিচার চাই।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ ঘটনায় শান্তকে প্রধান আসামি করে মোট ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী। দুপুরে প্রধান অভিযুক্ত শান্তকে গ্রেপ্তার হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে