মোহনপুরে দ্রুতগামী ট্রাকের চাকায় জড়িয়ে বাইকচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মুনতাসীর মামুন। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চাক গোবিন্দপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুনতাসীর মামুন একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। সোমবার রাতে তিনি বাড়ি থেকে রাজশাহী যাওয়ার পথে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুরের সাঁকোয়া মাদ্রাসা মোড়ে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলসহ তিনি ট্রাকের নিচে আটকে পড়ে প্রায় এক কিলোমিটার ছেঁচড়ে যান। এরপর সইপাড়া মোড়ে ট্রাক রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে মোহনপুর উপজেলা দমকল বাহিনীর সদস্যরা মুনতাসীরকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা সদর এবং পরে রাজশাহী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১২টার দিকে তিনি মারা যান।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে