রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুরে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের খেয়াঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চকরাজাপুর খেয়াঘাটের পাশে প্রায় সাড়ে ৪ ফুট উচ্চতার এক নারীর কালো রঙের সালোয়ার কামিজ পরা মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বাঘা থানায় খবর দেওয়া হয়। বাঘা থানার পুলিশ ও চারঘাট নৌ পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।
চারঘাট নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) মুনসুর রহমান বলেন, পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, নৌ পুলিশ ও বাঘা থানার পুলিশ পৃথকভাবে তদন্ত করবে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে