প্রতারণার মামলায় রাজশাহীর বাঘা উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার জেলা চিফ জুডিশিয়াল আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন।
ফাতেমা খাতুন লতা বাঘা পৌরসভার নারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি।
আদালতে বাদীপক্ষের আইনজীবী আজিজুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালে সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা একই উপজেলার চাঁদপুর গ্রামের নিলুফা ইয়াসমিন নিলু নামের এক নারীকে চাকরি দেওয়ার নাম করে স্ট্যাম্পের মাধ্যমে ২০ লাখ টাকা গ্রহণ করেন।
পরবর্তী সময়ে চাকরি দিতে না পারায় টাকা ফেরত চান নিলুফা ইয়াসমিন। দীর্ঘদিন ঘোরানোর পরে আরও কিছুদিন সময় নিয়ে ২০২৪ সালের ২০ জুলাই টাকা দেবেন বলে সোনালী ব্যাংক বাঘা শাখার অনুকূলে একটি চেক দেন। কিন্তু ধার্য তারিখে ব্যাংকে টাকা উত্তোলন করতে গিয়ে তাঁর হিসাব নম্বরে কোনো টাকা না থাকায় নিলুফা ইয়াসমিন বাদী হয়ে আদালতে মামলা করেন।
বাদী নিলুফা ইয়াসমিন বলেন, ‘আমাকে যে চেকটি ফাতেমা খাতুন লতা প্রদান করেছেন, সেটি তাঁর “আশার আলো সংস্থা” ব্যবসাপ্রতিষ্ঠানের নামে। এই হিসাবটি সিলসহ যৌথ স্বাক্ষরে পরিচালিত। কিন্তু তিনি যৌথ স্বাক্ষর ও সিল ব্যবহার না করে একক স্বাক্ষরে আমাকে চেকটি প্রদান করেন। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে লিখিত দিয়েছেন। নিরুপায় হয়ে আমি তাঁর নামে মামলা করেছি।’
আইনজীবী মো. আজিজুল আলম জানান, ফাতেমা খাতুনের নামে উচ্চ আদালতে ২৫ লাখ এবং নিম্ন আদালতে ১৫ লাখ টাকার চেক জালিয়াতির দুটি মামলা রয়েছে। তিনি তাঁর আশার আলো সংস্থা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে নিকটাত্মীয়ের কাছে চেক দিয়ে টাকা ধারসহ চাকরি দেওয়ার নামে এসব লেনদেন করেছেন বলে তাঁর কাছে তথ্যপ্রমাণ রয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে