
সিরাজগঞ্জের কামারখন্দে শফিকুল ইসলাম (৫২) নামের এক কলেজশিক্ষককে ছুরি দিয়ে গলা কেটে পালিয়েছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার সকালে উপজেলার জামতৈল কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম উপজেলার চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক এবং চর কামারখন্দ গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ওই শিক্ষক শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আজ সকালে হাঁটতে বের হয়ে আর ফিরে আসেননি। স্থানীয়রা কলেজপাড়া এলাকায় গলাকাটা অবস্থায় তাঁকে দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জের শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সার্জন আমিরুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় শিক্ষককে হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর সুপারিশ করা হয়েছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা রেজাউল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে