বন্যায় বগুড়ার তিন উপজেলায় প্রায় দেড় কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। এতে উৎপাদন ঘাটতি হবে পাঁচ হাজার ৩৮৭ মেট্রিকটন, আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ছয় হাজার ৫৭ জন কৃষক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দীন ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যায় বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় ফসলি জমি আক্রান্ত হয়। বন্যার পানিতে বিভিন্ন ধরনের সবজি, পাট আউশ ধান, ভুট্টা এবং আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়।
এর মধ্যে ২৩ হেক্টর সবজি জমি বন্যার পানিতে আক্রান্ত হওয়ায় ৩৫১ মেট্রিকটন উৎপাদন ঘাটতি হবে। এক হাজার ৭৩৫ হেক্টর পাটের জমি আক্রান্ত হওয়ায় উৎপাদন ঘাটতি হবে এক হাজার ৭৯২ মেট্রিকটন। ৩৩৫ হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ঘাটতি হবে ৮৯২ মেট্রিকটন। ২৫ হেক্টর ভুট্টার জমি আক্রান্ত হওয়ায় উৎপাদন ঘাটতি হবে ১১০ মেট্রিক টন। এ ছাড়া ৯ হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ঘাটতি হবে দুই হাজার ২৯৫ মেট্রিক টন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৩০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে