
রাজশাহীতে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে শুরু হয়েছে আওয়ামী লীগের জনসভা। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই জনসভার আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। জনসভায় যোগ দিতে এরই মধ্যে রাজশাহী পৌঁছেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
রোববার বেলা ১১টায় মাদ্রাসা ময়দানে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে আওয়ামী লীগের জনসভা শুরু হয়। গান পরিবেশন করেন বাউলশিল্পী শফি মণ্ডল। দুপুর ১২টা পর্যন্ত গান চলে। এর আগে সকাল থেকে নেতা-কর্মীরা মাদ্রাসার মাঠে প্রবেশ করতে শুরু করেন। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ। দেশাত্মবোধক ও বাউল গান শেষে আওয়ামী লীগের স্থানীয় নেতারা বক্তব্য শুরু করেন।
এর আগে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই মাদ্রাসা মাঠেই জনসভায় অংশ নিয়ে বক্তব্য দিয়েছিলেন শেখ হাসিনা। পাঁচ বছর পর আজ আবার রাজশাহী এসেছেন তিনি। বেলা পৌনে ১১টায় তিনি রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পৌঁছান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনের পর বেলা ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসার ময়দানে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই জনসভা থেকে দলীয় প্রধান দলের নেতা-কর্মীদের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। আগামী নির্বাচনের জন্য চাইবেন নৌকা প্রতীকে ভোট।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে