
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-ভোলাহাট-গোমস্তাপুর) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জিয়াউর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ৯৪ হাজার ৯২৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার (আপেল) পেয়েছেন ২৫ হাজার ৩৯৯ ভোট।
আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বিষয়টি নিশ্চিত করেন।
রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী জিয়াউর রহমান ৯৪ হাজার ৯২৮, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার ২৫ হাজার ৩৯৯, স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম (মাথাল) ১৪ হাজার ৩০৯, জাকের পার্টির গোলাম মোস্তফা (গোলাপ ফুল) ১ হাজার ৮৭০, জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুর রাজ্জাক (লাঙ্গল) ৩ হাজার ৬১, বাংলাদেশ ন্যাশনাল পার্টির নবীউল ইসলাম (টেলিভিশন) ১ হাজার ৪৭৩ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশনের রাজশাহী আঞ্চলিক অফিসের কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।
সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএমএ) ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ৩টি উপজেলায় ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৬ হাজার ৬৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ২৪৩ জন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে