চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে রেলস্টেশন সংলগ্ন হঠাৎপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম আমেনা বেগম (৬৫)। তিনি রহনপুর পৌর এলাকার স্টেশনপাড়া মহল্লার বাসিন্দা খোশ মোহাম্মদের স্ত্রী।
রহনপুর রেলস্টেশনের নিরাপত্তা বাহিনীর সহকারী উপপরিদর্শক (এএসআই) কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ট্রেনে আঘাতপ্রাপ্ত ওই বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি মারা যান।
নিহত বৃদ্ধার মেয়ে সখিনা বেগম বলেন, তিনি সকালের খাবার খেয়ে বাড়িতে কাজ করছিলেন। তাঁর মা কোনো একসময় বাড়ি থেকে বেড়িয়ে যান। বেলা ১১টার দিকে রেললাইনের পাশ দিয়ে হাটছিলেন তিনি। এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী ট্রেন রহনপুর রেলস্টেশনে যাচ্ছিল। হঠাৎ চলার পথে ওই ট্রেনটি তাঁর মাকে ধাক্কা দিলে রেললাইনে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁর মাকে আহতাবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। মা কানে কম শুনতেন। তাঁর মরদেহ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহেরা খাতুন বলেন, পরিবারের লোকজন ছাড়াই অটোভ্যানে করে ওই বৃদ্ধাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন কিছু মানুষ। চিকিৎসা দেওয়ার আগেই তিনি মারা যান। তাঁর মাথায় বড় ধরনের ইনজুরি ছিল বলে ওই চিকিৎসক জানান ।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে