মোহনপুরের মতিহার গ্রামে বারোনই নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নাদিয়া আক্তার নামের (১১) এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাদিয়া আক্তার মতিহার গ্রামের জাকের আলীর কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১ টার দিকে নাদিয়া তার চাচাতো বোন সাদিয়াকে (৭) নিয়ে বাড়ির পাশের বারোনই নদীতে গোসল করতে যায়। তাদের ফিরে আসতে দেরি দেখে আত্মীয়স্বজনরা তাদের খুঁজতে গিয়ে গাছের ডালে ছোট বোন সাদিয়াকে আটকে থাকতে দেখে। একটু দূরে নাদিয়াকে ভেসে থাকতে দেখে দ্রুত তাদের উদ্ধার করে দুপুর ১২ টার দিকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিয়াকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বেলা ১১টার দিকে নাদিয়া নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় মামলা হয়নি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে