
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা মাঝগাঁই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নটাবাড়িয়া মোড়ে এ ঘটনা ঘটে।
বিদ্রোহী প্রার্থীর নাম খোকন মোল্লা (৫০)। তিনি মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান। তিনি চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খোকন মোল্লার ভাতিজা বাবলু মোল্লা বলেন, ‘গতকাল রাত সাড়ে ১২ দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নটাবাড়িয়া এলাকায় প্রচারণা শেষে আমাদের কর্মীরাসহ সবাই বাড়ি চলে যায়। আজ মঙ্গলবার ভোরে অফিসের পাশের চায়ের দোকানদার আরশেদ আলী এসে অফিসটি পোড়ানো অবস্থায় দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে আমরা গিয়ে দেখি কেউ আমাদের অফিসের পোস্টার ও কাপড় পুরিয়ে দিয়েছে। এমনকি অফিসের ব্যবহৃত কোনো চেয়ারও নাই। এর আগেও নুরদহ গ্রামের আমার কর্মী নুরুল ও ফারুককে নৌকার কর্মীরা মারধর করেছিলেন।’
খোকন মোল্লা আরও বলেন, ‘আমার বিজয় নিশ্চিত সেটি বুঝতে পেরে এ ঘটনা ঘটানো হচ্ছে। আমি জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনের পাশাপাশি পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, ইউএনও, রিটার্নিং অফিসারকেও বিষয়টি নিয়ে অবহিত করা হবে।’
অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল আজাদ দুলাল বলেন, ‘আমার কোনো কর্মী-সমর্থক এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।’
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘এ বিষয়ে আমি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠু ভোটের পরিবেশ রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে