
রাজশাহীতে অটোরিকশায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর সামনে বসে অশোভন আচরণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে নওগাঁর মান্দা থেকে তাঁকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রানা (৪০)। তাঁর বাড়ি রাজশাহী নগরের কেশবপুর এলাকায়। তাঁর বিরুদ্ধে সকালে ভুক্তভোগী ছাত্রী নগরের রাজপাড়া থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ওই ছাত্রী মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। অটোরিকশায় তাঁর সামনে বসেছিলেন রানা। তিনি বারবার ওই ছাত্রীর পায়ের সঙ্গে নিজের পা স্পর্শ করছিলেন এবং একপর্যায়ে তার নিজের গোপনাঙ্গে হাত দিয়ে অশোভন আচরণ শুরু করেন।
ওই ছাত্রী রানার এমন কর্মকাণ্ডের ভিডিও করে প্রকাশ করেন নিজের ফেসবুক আইডিতে। এরপর বিষয়টি ভাইরাল হয়ে যায়। রানাকে চিনতে পেরে সন্ধ্যায় ছাত্র-জনতা তাঁর বাড়ি গিয়ে হামলার চেষ্টা করেন। এ সময় বাড়ির পেছনের দরজা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যান রানা।
বুধবার দুপুরে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, ছাত্র-জনতা বাড়ি ঘেরাও করলে রানা তাঁর স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যান। তাঁকে ধরতে রাতভর নগরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় ডিবি পুলিশ তাঁকে নওগাঁর মান্দা থেকে গ্রেপ্তার করে।
তিনি জানান, এ ব্যাপারে শ্লীলতাহানির অভিযোগে রানার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ছাড়া রানা এর আগেও এমন কোনো ঘটনা ঘটিয়েছেন কি না, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে