
ক্লিনিক থেকে বাড়ি ফেরার সময় বগুড়ার নন্দীগ্রামে অটোরিকশা উল্টে যুথী খাতুন (২০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মাসহ দুজন। তবে অলৌকিকভাবে রক্ষা পেয়েছে তাঁর তিন দিন বয়সী নবজাতক।
আজ শনিবার উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের দলগাছা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুথী খাতুন উপজেলার ভাট শিমলা গ্রামের এনামুল হকের স্ত্রী।
নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে। উভয় চালক পালিয়ে গেছেন। যুথী খাতুন নামে একজন মারা গেলেও তাঁর তিন দিনের সন্তান অক্ষত রয়েছে।’
জানা গেছে, নন্দীগ্রাম উপজেলা সদরের হেলথ কেয়ার ক্লিনিকে তিন দিন আগে যুথী খাতুন একটি সন্তান প্রসব করেন। শনিবার বিকেলে ওই ক্লিনিক থেকে যুথী খাতুন তাঁর মা জেসমিন (৪৫) ও ছোট ভাই জিহাদের (১৭) সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে দলগাছা এলাকায় বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুটি অটোরিকশাই উল্টে একই পরিবারের তিনজন আহত হলেও তিন দিনের নবজাতক অক্ষত থাকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যুথী খাতুনকে মৃত ঘোষণা করেন। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে