
রাজশাহীর তানোরে আত্মহত্যার প্ররোচনার মামলায় সামিরুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার জুরানপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।
র্যাবের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানিয়েছে, সামিরুল ইসলাম সুদের কারবারি। জুরানপুর গ্রামেই তাঁর বাড়ি। ওই এলাকার ভটভটিচালক আরিফ হোসেনের আত্মহত্যার ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১০ মার্চ রাতে কীটনাশক পান করে আত্মহত্যা করেন আরিফ। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা করা হয়।
র্যাব জানায়, কয়েক মাস আগে ভটভটিচালক আরিফ ওই এলাকার বি এম আহম্মেদ নামের আরেক সুদ ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেন। কিন্তু তিনি টাকা ফেরত দিতে পারছিলেন না। গত ৯ মার্চ বি এম আহম্মেদ ও সামিরুল ইসলামসহ কয়েক ব্যক্তি আরিফের কাছে টাকা চান। আরিফ টাকা পরিশোধে অক্ষমতা জানালে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেওয়া হয় এবং গালিগালাজ করা হয়। একপর্যায়ে আসামিরা আরিফের ভটভটি কেড়ে নিয়ে চলে যান এবং টাকা পরিশোধ করে তা ফেরত আনতে বলেন। এই শারীরিক ও মানসিক নির্যাতনের অপমান সহ্য করতে না পেরে পরদিন রাতে আরিফ তাঁর রান্নাঘরে কীটনাশক পান করেন। এর পরদিন তিনি হাসপাতালে মারা যান।
র্যাব আরও জানায়, এ ঘটনায় তানোর থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়ের করা হয়। মামলার আসামিদের গ্রেপ্তারে র্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারি বাড়িয়ে জুরানপুর এলাকা থেকে সামিরুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে