
পাবনার ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে আলাউদ্দিন হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার ভোরে পৌরশহরের বড়ালব্রিজ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আলাউদ্দিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বলাইগাতি গ্রামের আজহার আলীর ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী। উপজেলার দিলপাশার রেলস্টেশনে তাঁর সবজির দোকান রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভাঙ্গুড়া বাজারের আড়ত থেকে সবজি কিনে ঢাকাগামী মেইল ট্রেনে উঠতে বড়ালব্রিজ রেলস্টেশনে আসেন ব্যবসায়ী আলাউদ্দিন। ভোর সোয়া ৬টার দিকে স্টেশনে এসে দেখেন ট্রেন ছেড়ে যাচ্ছে। এ সময় তিনি মালামালগুলো দ্রুত উঠিয়ে দিয়ে দৌড়ে ট্রেনে উঠতে যান। কিন্তু পিছলে ট্রেনের নিচে পড়ে যান আলাউদ্দিন। এতে ট্রেনে কাটা পড়ে শরীর থেকে তাঁর বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া ডান পাও প্রায়ই বিচ্ছিন্ন অবস্থায় ঝুলছিল। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে পাবনা সদর হাসপাতালে রেফার করেন।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উজ্জ্বল হোসেন বলেন, ভোরে এক পা বিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাবনা সদর হাসপাতালে রেফার করা হয়।
আরেক সবজি ব্যবসায়ী বাচ্চু মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, আলাউদ্দিনের উন্নত চিকিৎসার জন্য তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হচ্ছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বলেন, দৌড়ে কেউই ট্রেনে উঠবেন না। এতে দুর্ঘটনার ঘটনার শঙ্কা থাকে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে