
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হারুনার রশীদ (৫০) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের হোড়গাতী গ্রামের খলিলুর রহমানের ছেলে ও স্থানীয় রতনকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার গণিত শিক্ষক।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ থেকে একটি লোকাল বাস গোলচত্বরের দিকে যাচ্ছিল। বাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকা ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাদ্রাসাশিক্ষক হারুনার রশীদের মৃত্যু হয়।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে