
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া চার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার এক দিন পর গতকাল সোমবার রাত ১০টার দিকে প্রথমে মোহাম্মদ আলী ও রাজু নামের দুজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। সম্পর্কে তাঁরা শ্যালক ও দুলাভাই।
এরপর রাত আড়াইটার দিকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ভেসে উঠেছিল। এই দুজনের নাম ফারুক হোসেন ও সবুজ মিয়া। পরে আজ মঙ্গলবার সকালে তাঁদের দাফন হয়।
রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্রোতের কারণে উদ্ধার অভিযান অসমাপ্ত রেখেই সোমবার সকালে নদী থেকে উঠে যায়। এরপর থেকে স্বজনেরা নৌকায় চড়ে নদীতে নজর রাখছিলেন।
রাতে ভারতীয় সীমানাসংলগ্ন বাংলাদেশ চরের অংশ থেকেই এক এক করে ভাসমান অবস্থায় মরদেহগুলো পাওয়া যায়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জানাজার নামাজ শেষে তাঁদের মরদেহ দাফন করা হয়। মারা যাওয়া সবার বাড়ি চরমাজারদিয়াড় গ্রামে।
এর আগে গত রোববার রাতে চর মাজারদিয়াড়ে যাওয়ার সময় পদ্মায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় ১৬ জন শ্রমিক ছিলেন। ১২ জন সাঁতরে পাড়ে উঠলেও চারজন নিখোঁজ হন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে