
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন আর সংলাপের সময় নেই। বিএনপি ভোটে আসুক, জনপ্রিয়তা প্রমাণ করুক। আগুন-সন্ত্রাস, সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি, গাড়ি ভাঙচুর, হরতাল-অবরোধ দিয়ে ভোটের রাজনীতি হয় না। বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে।
আজ শুক্রবার সকালে নিয়ামতপুর কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, দুঃখজনক হলেও সত্য মীরজাফরেরা ঘুরে ঘুরে ফিরে আসে। বিএনপি বহির্বিশ্বের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সঙ্গে আবারও মীরজাফরি করার পাঁয়তারা শুরু করেছিল। কিন্তু প্রধানমন্ত্রীর দৃঢ় হস্তক্ষেপে তা বন্ধ হয়।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য জীবন দিতেও প্রস্তুত আছেন। কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত করবেন না। জনগণের ভোটেই তিনি আবারও সরকার গঠন করবেন। কোনো কিছুতেই কাজ না হওয়ায় এখন বিএনপি সংলাপের জন্য ধরনা দিচ্ছে।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি কখনো সামনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসেনি, পেছনের রাস্তা দিয়ে দিয়ে ক্ষমতায় আসার সুযোগ আর নেই। ১৯৯১ ও ২০০১ সালের ইতিহাস বাংলার মানুষ ভুলে যাবে না।
নেতা-কর্মীদের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সব ষড়যন্ত্র রুখে দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, মহিলা লীগের সভাপতি নাদিরা বেগমসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে