মোহনপুরে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা মামলার প্রধান আসামি স্বামী শিমুল হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ মে শনিবার তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গত সাত মাস আগে মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামের আশরাফ আলীর ছেলে শিমুলের সঙ্গে একই উপজেলার ঘাসিগ্রাম গ্রামের মাজেদুল ইসলাম মৃধার মেয়ে কারিমা আক্তার মিমের (২০) বিয়ে হয়। এর পর যৌতুকের জন্য প্রায়ই তাঁকে নির্যাতন করা হতো। গত শুক্রবার বিকেলে কারিমাকে স্বামী এবং শাশুড়ি মিলে মারধর চালায়। অবস্থা বেগতিক দেখে গলায় ফাঁস নেওয়ার অপপ্রচার চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক কারিমাকে মৃত ঘোষণা করেন।
এ সময় হাসপাতালে মরদেহ রেখে স্বামী ও তাঁর পরিবারের লোকজন কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রাতে নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ৩ জনকে আসামি করে থানায় নির্যাতনের পর হত্যা মামলা দায়ের হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১১ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে