
রাজশাহীর তানোরে অভিযান চালিয়ে দেড় হাজার লিটার চোলাই মদ জব্দ করেছে র্যাব। এ সময় এই মদ উৎপাদন ও বিক্রির অভিযোগে তিন ভাইকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়।
আটক তিনজন হলেন, উপজেলার কচুয়ার কাজিপাড়া গ্রামের মিন্টু সিং (৩৮), মিঠুন সিং (৩৫) ও শান্ত সিং (২৬)।
আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, প্রথমে ১ হাজার ৩৭ লিটার চোলাই মদসহ শান্ত সিংকে আটক করা হয়। পরে আরও ৪৭০ লিটার মদসহ তাঁর অন্য দুই ভাইকে আটক করা হয়। তাঁদের বাড়িতেই চোলাই মদ উৎপাদনের পর মজুত করে রাখা হয়েছিল। এ নিয়ে তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে