নওগাঁর বদলগাছীতে মাছের দরদাম করাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে গাছের ডালের আঘাতে শামছুল হক (৫৫) নামের এক ব্যক্তির নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চাকরাইল বটতলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত শামছুল হক উপজেলার চাকরাইল বাসিন্দা। এ ঘটনায় নিহত শামসুল হকের বড় মেয়ে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।
এলাকাবাসী ও পুলিশ বলছে, শনিবার সকালে উপজেলার চাকরাইল বটতলা বাজারে মাছের দরদাম করাকে কেন্দ্র করে ওই এলাকার শিপন হোসেন (৪২) নামের এক ব্যক্তির সঙ্গে শামছুল হকের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শিপন হোসেন শজনে গাছের ডাল দিয়ে শামছুলকে আঘাত করে। এ সময় সড়কের পাশের সাইকেলের ওপর পড়ে শামসুল হকের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামছুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিপন পলাতক রয়েছেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত শিপন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে