
বগুড়ার শিবগঞ্জে বিএনপি নেতা শাহ আলম সুজা হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, রেজওয়ান মুজিব সিদ্দিকী ববিসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বাদী হয়ে মামলাটি করেন। মামলায় একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও উপস্থাপক ফারজানা রুপাকেও আসামি করা হয়েছে।
২০১৮ সালের ২৬ জানুয়ারি শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা শাহ আলম সুজাকে তুলে নিয়ে হত্যা করা হয়। পরে ২ ফেব্রুয়ারি নওগাঁর রানীনগরে তাঁর মৃতদেহ পাওয়া যায়। শাহ আলম সুজা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, আজ বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব। আদালতের নির্দেশে থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে