জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে বাড়িতে গিয়ে মারধর করে চুল কেটে দিয়েছে প্রতিপক্ষ। আজ রোববার দুপুরে বড়তারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই পক্ষের আহত হয়েছেন তিনজন। আহতরা ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বড়তারা গ্রামের আশরাফ আলী, মোশারফ হোসেন পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ নুরুজ্জামান, উজ্জল হোসেন এবং সুমনদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেন। নুজ্জামানরা ক্ষেতলাল থানায় অভিযোগ করলে পুলিশ ওই রাস্তার তদন্ত করে আসেন। আশরাফ আলী, মোশারফ হোসেন পুলিশ আসার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে নুরুজ্জামানদের বাড়িতে আক্রমণ করেন। তাঁদের না পেয়ে নুরুজ্জামানের স্ত্রী জাহিদা বেগম, উজ্জলের স্ত্রী মুর্শিদা বেগম এবং আবুল কালামের ছেলে সুমন রহমানকে বেধড়ক মারপিট করেন। ওই সময় আশরাফ আলী, মোশারফ হোসেন ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন জোরপূর্বক জাহিদা বেগমের মাথার চুল কেটে দেন।
আশরাফ আলী ও মোশারফ হোসেনের সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে গেলে তার মা জানান, তারা বাড়িতে নাই।
ভুক্তভোগীর স্বামী নুরুজ্জামান বলেন, তাঁদের বাবা দাদারা যে রাস্তা দিয়ে চলাচল করত সেই রাস্তা পেশি শক্তির জোরে বন্ধ করছে তাঁরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, ওই বিষয়টি নিয়ে অনেক বার গ্রাম্য সালিস হয়েছে আশরাফ ও তাঁর সহযোগীরা বিচার মানে না।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৩ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে