আব্দুল ওকীব (১০) তাঁর মাকে বলে, ‘আমি একদিন তোমাদের কাছ থেকে হারিয়ে যাব।’ সে এ কথা বলে ১৩ ফেব্রুয়ারি। ওই দিনই সে নিখোঁজ হয়। এরপর থেকে আজও তার সন্ধান পায়নি পরিবার।
আব্দুল ওকীব চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের কৃষক মোহাম্মাদ আলী ও সুবি বেগমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার নিখোঁজের ঘটনায় ১৩ ফেব্রুয়ারি নাচোল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পরিবারের সদস্যরা।
আব্দুল ওকীবের মা সুবি বেগম বলেন, “১৩ ফেব্রুয়ারি দুপুরে মাদ্রাসা থেকে বাসায় ফিরেই আমাকে বলে, ‘আমি একদিন তোমাদের কাছ থেকে হারিয়ে যাব।’ এরপর ওই দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি সে। ”
১৩ ফেব্রুয়ারি রাতেই ছেলের সন্ধান চেয়ে নাচোল থানায় জিডি করা হয় বলে জানান সুবি বেগম। তিনি বলেন, ‘প্রায় দুই মাস পেরিয়ে গেলেও ওকীবের সন্ধান পাইনি।’
এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইকবাল পাশা বলেন, ‘আব্দুল ওকীবের সন্ধানে বেতারবার্তায় প্রতিটি থানায় নিখোঁজের বিষয়টি জানানো হয়েছে। তাকে উদ্ধারের বিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১২ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে