
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছয় দফা দাবি আদায়ে ৯ দিন আগে শিক্ষার্থীদের দেওয়া তালা এখনো খোলেনি। এর মধ্যে দাবি আদায়ে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা দাবি আদায়ে নানা স্লোগান দেন।
শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। দুপুরে তাঁদের কর্মসূচি শেষ হয়।
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল ও বিতর্কিত নিয়োগবিধি সংশোধনের দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন চলছে।
শিক্ষার্থীরা বলছেন, কেন্দ্রীয় ঘোষণা অনুসারে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করছেন তাঁরা। তাঁদের ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ, ২১ এপ্রিল রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর ফলে প্রতিষ্ঠানটিতে স্থবিরতা দেখা দিয়েছে। একই অবস্থা রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে