
রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকতসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রয়েছেন রাজশাহী জেলায় ১০ জন ও মহানগরে ৪ জন।
যুবলীগের নেতা ইয়াসির আরাফাত সৈকতকে গ্রেপ্তার করেছে জেলার গোদাগাড়ী থানা-পুলিশ। এ ছাড়া গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেককে গোদাগাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ইয়াসির আরাফত সৈকত ছাড়াও বাগমারা থানার মামলায় জেলা যুবলীগের সহসভাপতি নাইম ইসলাম, উপজেলা কৃষক লীগের অর্থ সম্পাদক জালাল উদ্দিন, চারঘাট থানার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুর গ্রেপ্তার হয়েছেন।
রাজশাহী নগর পুলিশ জানিয়েছে, অপারেশন ডেভিল হান্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. অভিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে