
নওগাঁর মান্দা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যের দোকানের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারে টিঅ্যান্ডটি অফিসের সামনে এ দোকানের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
জানা গেছে, এই দোকানে আলু, পেঁয়াজ, রসুন, ডিমসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শাড়ি, লুঙি বিক্রি করা হবে। এ ছাড়া প্রতিকেজি গরুর মাংস বিক্রি করা হবে ৬৫০ টাকা দরে।
এ সময় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়াসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মান্দা উপজেলার শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল উপজেলা পরিষদ চত্বরে অসহায় নারীদের মাঝে সেলাইমেশিন ও হাঁসের বাচ্চা বিতরণ করেন। একই অনুষ্ঠানে কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে-মেশিনসহ শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে