বগুড়ায় ঈদসামগ্রী নিয়ে রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কে নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম খুকলে বেওয়া (৬৫)। তিনি গাবতলী উপজেলার মৃত শাহেদ আলীর স্ত্রী। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিকেলে হোটেল মম ইন এলাকায় ঈদসামগ্রী বিতরণ করা হচ্ছিল। সেটা নিতে গাবতলী থেকে এসেছিলেন খুকলে বেওয়া। উপহারসামগ্রী নিয়ে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হওয়ার সময় রংপুরগামী একটি দ্রুতগামী বাসচাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান জানান, মরদেহ পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে