
ছয় দফা দাবি আদায়ে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশ করেছেন। আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়।
সকালে ইনস্টিটিউটের প্রশাসন ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে প্রশাসন ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে ছয় দফা দাবি আদায়ে কারিগরি ছাত্ররা আন্দোলন করে আসছেন। শুধু একটি কমিটি গঠন করে দেওয়া ছাড়া এখনো সরকার থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার বিষয়ে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি।
শিক্ষার্থীরা বলেন, ‘আজ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত আট সদস্যের কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক থেকে ইতিবাচক সাড়া না পেলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
উল্লেখ্য, এক মাস ধরে চলমান আন্দোলনের কারণে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ও দাপ্তরিক সব কাজ বন্ধ রয়েছে। প্রশাসনিক ভবনে তালা ঝুলছে কয়েক দিন ধরে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে