
বগুড়ার ধুনট উপজেলায় এক নববধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার গৃহবধূর বাবা বাদী হয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ধুনট থানায় এ মামলা দায়ের করেন।
গত ২৩ মার্চ উপজেলার সরোয়া পাঁচথুপি গ্রামে এ ঘটনা ঘটে। এ মামলার প্রধান আসামি সিরাজগঞ্জ সদরের ভুরভুড়িয়া গ্রামের রোস্তম আলীর ছেলে আলমগীর হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নববধূর (১৮) সঙ্গে ধুনট উপজেলার সরোয়া-পাঁচথুপি গ্রামের ফেরদৌস আলমের ছেলে ‘মানসিক ভারসাম্যহীন’ ফরিদুল ইসলামের গত ২৩ মার্চ বিয়ে হয়। ওই রাতে ফরিদুলের ভগ্নিপতি আলমগীর হোসেন শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে নববধূকে পান করান। পরে ফরিদুলের সহযোগিতায় আলমগীর হোসেন নববধূকে একাধিকবার ধর্ষণ করেন। নববধূ বিষয়টি তাঁর শ্বশুর-শাশুড়িকে জানালে তাঁরা কোনো ব্যবস্থা নেননি। উল্টো নববধূকে তাঁরা মারধর করেন। গত ২৫ মার্চ রাতেও আলমগীর হোসেন ওই নববধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনা নববধূ তাঁর বাবাকে জানান। পরে তাঁর বাবা এসে মেয়েকে নিজ বাড়িতে নিয়ে যান।
এ ঘটনায় নববধূর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় আলমগীর হোসেন, নববধূর স্বামী ফরিদুল ইসলাম ও শ্বশুর-শাশুড়িকে আসামি করা হয়েছে।
অভিযুক্ত আলমগীর হোসেন জানান, তিনি নববধূকে ধর্ষণ করেননি। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া নববধূর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। এরপর আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে