
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আসিফ হোসাইনকে (১৯) হত্যার মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরীকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। মামলা দায়েরের এক মাস পাঁচ দিন পর তাঁকে গ্রেপ্তার দেখানো হলো।
আজ সোমবার বেলা ৩টার দিকে জান্নাত আরা হেনরীকে আদালতে হাজির করে পুলিশ। এর আগে হেনরীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আবেদনের শুনানি শেষে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি হেনরীকে গ্রেপ্তার দেখিয়ে আদেশ দেন। এই মামলায় জান্নাত আরা হেনরী ১ নম্বর এজাহারভুক্ত আসামি।
সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্নেল এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ হেনরীকে কলেজছাত্র আসিফ হোসাইন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করবে।
এর আগে গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হেনরীসহ আওয়ামী লীগের ৭৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে আসিফ হোসাইনের মা আসমানী খাতুন মামলা করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত সিরাজগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর বারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান শিরাজী, কাজীপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল হান্নান, সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারের বর্শিছড়া থেকে জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুকে গ্রেপ্তার করে র্যাব। পরে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় ২ অক্টোবর তাঁদের আদালতে হাজির করে পুলিশ। আজ তাঁকে কলেজছাত্র আসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে