
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘স্বাস্থ্যসেবায় চিকিৎসকদের গাফিলতি কোনোভাবেই বরদাশত করা হবে না। আর রোগীর স্বজনেরাও যে কথায় কথায় চিকিৎসকদের ওপর চড়াও হবেন, হাসপাতালে গিয়ে ভাঙচুর করবেন, তা-ও মেনে নেওয়া হবে না।’
আজ রোববার সন্ধ্যায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাজশাহীতে অজানা রোগে মারা যাওয়া দুই শিশুর মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।’ এ ছাড়া সম্প্রতি খতনা দেওয়ার সময় শিশু মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ এলাকার চিকিৎসাসেবার খোঁজখবর নেওয়ার আহ্বান জানান। বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনার জন্য ১০টি নির্দেশনা প্রদান করা হয়। এই নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। পরে মন্ত্রী রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক ও স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের সঙ্গে বৈঠক করেন।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশাসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে