
পাবনার চাটমোহরে একটি সেতুর মাঝখান ধসে গেছে। উপজেলার কামালপুর বাজারসংলগ্ন চন্দ্রাবতী নদীতে নির্মিত সেতুতে এই ধস দেখা দেয়। তাতে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে।
এলাকার শিক্ষার্থী, যানবাহনের চালক, যাত্রী ও সাধারণ মানুষকে প্রতিদিন এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সেতুর ভাঙনের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। তবে সেতুর সংস্কারের জন্য কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
গতকাল মঙ্গলবার সরেজমিন সেতু এলাকা পরিদর্শনে গিয়ে দেখা যায়, এই সেতু উপজেলা ও আশপাশের অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। কামালপুর, ধানবিল, দয়রামপুর, বামনগ্রাম, কাঁঠালবাড়ী, খৈরাস, পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর, ভরতপুর, রাঘবপুর, মথুরানগর ও সোনাকান্দা গ্রামের বাসিন্দাদের চলাচলের প্রধান সড়ক এটি। সেতুর মাঝের অংশে ধস দেখা দিলেও এর ওপর দিয়ে মানুষের চলাচল থেমে নেই। স্থানীয় জনগণের মতে, এই সেতু দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
কামালপুর বাজারের ব্যবসায়ী আরিফুল ইসলাম বলেন, ‘এই সেতু দিয়ে ১৫-২০টি গ্রামের মানুষ যাতায়াত করে। আমাদের এলাকা কৃষিপ্রধান হওয়ায় সেতু ভেঙে যাওয়ার পরও আমরা জীবনের ঝুঁকি নিয়ে ফসল আনা-নেওয়া করছি। আমরা দ্রুত সেতুটি মেরামতের দাবি জানাই।’
সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল লতিফ বলেন, ‘প্রতিদিন এই ভাঙা সেতু দিয়ে অটোরিকশা, অটোবাইক, মোটরসাইকেল, ছোট-বড় ট্রাক, যাত্রী ও মালামাল নিয়ে চলাচল করতে হয়। সেতুটি দ্রুত মেরামত করা প্রয়োজন।’
এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীসহ আমরা সেতুটি পরিদর্শন করেছি। ইউএনও মহোদয় সেতু সংস্কারের বিষয়ে নির্দেশ দিয়েছেন। আমরা শিগগিরই এটি মেরামতের ব্যবস্থা নেব।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে