পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সরকারি মুখ্য চিকিৎসা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম রতন (৪৬) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সর্বশেষ গতকাল সোমবার তাঁর করোনা শনাক্তের ফল পজিটিভ আসে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক ফারুক হোসেন চৌধুরী তথ্যটি নিশ্চিত করেছেন।
পাবিপ্রবির জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা সিনিয়র চিকিৎসক রফিকুল ইসলাম জানান, শহিদুল ইসলাম রতন গত কয়েক দিন আগে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন পরিবারসহ তিনি করোনায় আক্রান্ত।
এরপর আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বাসাতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
আজ মঙ্গলবার শ্বাসকষ্টসহ বেশ কিছু উপসর্গে শরীরের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী বলেন, শহিদুল ইসলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন অভিজ্ঞ চিকিৎসক ছিলেন। বেশ কয়েক সপ্তাহ ধরে করোনাসহ ডায়াবেটিক ও হার্ট সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন অভিজ্ঞ চিকিৎসক হারাল। এই ক্ষতি পূরণের নয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ২০১৩ সালের ৩০ অক্টোবর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা পদে যোগ দেন ডা. শহিদুল ইসলাম রতন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে