রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত ২১ জন প্রার্থীর সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠনটি থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কাসেম-১ এবং সাধারণ সম্পাদক হয়েছেন জমসেদ আলী-১। তাঁদের একই নামে একাধিক আইনজীবী থাকায় জ্যেষ্ঠতার ভিত্তিতে আদালতপাড়ায় তাঁরা আবুল কাসেম-১ ও জমসেদ আলী-১ হিসেবে পরিচিত।
আজ বৃহস্পতিবার রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের গঠিত প্রধান নির্বাচন কমিশনার শেখ জাহাঙ্গীর আলম সেলিম আজকের পত্রিকাকে ফলের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ২১ জন প্রার্থীর সবাই বিজয়ী হয়েছেন। তিন দিন পর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
এর আগে গত মঙ্গলবার পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আবার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীও ছিলেন না। ফলে তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মজিজুল হক, জানে আলম ও সানোয়ার কবির খান; যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়ার মাসরুর আল আমিন ও নূর এ কামরুজ্জামান ইরান; হিসাব সম্পাদক আদিব ইমাম ডালিম, লাইব্রেরি সম্পাদক সেলিম রেজা মাসুম, সম্পাদক (অডিট) এম মাহবুব জুবেরী রাজু, সম্পাদক (প্রেস) অ্যান্ড ইনফরমেশন শাহজাহান আলী ফাহিম, সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার এস এম জ্যোতিউল ইসলাম সাফি।
সদস্য পদে নির্বাচিতরা হলেন রওশন আরা পপি, ইয়াসিন আলী, ফাইসাল আলম নয়ন, মাঈনুর রহমান, সিফাত জেরিন তুলি, জাকির হোসেন, হুমায়ুন কবীর শাম্মি ও রহিমা খাতুন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে