পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহীতে ২০ টাকা হালি দরে ডিম বিক্রি শুরুর পর এবার ৭৫ টাকা লিটার দুধ বিক্রি শুরু হয়েছে। ২৭ রমজান পর্যন্ত এই দরে ডিম ও দুধ কিনতে পারবে সাধারণ মানুষ। মহানগর এলাকায় চলবে এই কার্যক্রম।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আজ সোমবার থেকে ৭৫ টাকা লিটারে দুধ বিক্রি শুরু হয়েছে। এ ছাড়া গতকাল রোববার থেকে ৫ টাকা দরে অর্থাৎ ২০ টাকা হালি ডিম বিক্রি শুরু করেছে আমান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড।
রাজশাহীর বাজারে এখন একটি ডিম ১০-১২ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এই কার্যক্রমের আওতায় একজন ক্রেতা ৫ টাকায় একটি হিসেবে সর্বোচ্চ ৩০টি ডিম কিনতে পারবেন। নগরীর সাগরপাড়া বটতলা মোড়ে আমান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের কার্যালয় থেকে ডিম বিক্রি করা হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার মো. আখতার হোসেন বলেন, সরকার দেশব্যাপী স্থানীয় পর্যায়ে ডিম, দুধ, মাংস কম দামে বিক্রি করার উদ্যোগ নিয়েছে। সেই নির্দেশনায় তারা রাজশাহীর বিভিন্ন জায়গায় কোম্পানি বা উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করে এই কার্যক্রম চালাচ্ছে। প্রথম দিন আমান পোল্ট্রি ডিম বিক্রি শুরু করে। একইভাবে তারা নাবা ক্যাটেল ফার্মের সঙ্গে কথা বলে এবং সুলভ মূল্যে দুধ বিক্রিতে উদ্বুদ্ধ করে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরও বলেন, আজ সোমবার দুপুর থেকে তারা দুধ বিক্রি কার্যক্রম শুরু করেছে। এর আওতায় ৯৫ টাকার পাস্তুরিত দুধ ৭৫ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে। তারা শহীদ কামারুজ্জামান চত্বরসহ বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে একেক দিন দুধ বিক্রি করবে। আগামী ২৭ রমজান পর্যন্ত দুধ বিক্রি কার্যক্রম চলবে। এই কার্যক্রমে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে