বগুড়ার শেরপুরে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার খানপুর ইউনিয়নের উত্তর গজারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
মৃত ব্যক্তির নাম আশরাফ মুকুল সরকার (৫২)। তিনি উত্তর গজারিয়া গ্রামের সামসুল হক সরকারের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
আশরাফের স্ত্রী হোসনে আরা বেগম জানান, অজ্ঞাত একজনের ফোন পেয়ে শুক্রবার রাত ৯টার দিকে তাঁর স্বামী বাড়িতে থেকে বের হন। রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ভোরে তিনি লক্ষ্য করেন স্বামী তখনো বাসায় ফেরেনি।
আশরাফের বড় ভাই রবিউল করিম চাঁন (৬৩) বলেন, সকালে ভাইয়ের বাড়িতে না ফেরার সংবাদ পেয়ে তিনি খুঁজতে বের হন। এরপর বাড়ির পাশেই এক দোকানের পিছনে বাঁশঝাড়ে তাঁর লাশ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।
এই মৃত্যুকে হত্যাকন্ড বলে দাবি করেছে তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের ধারনা, অজ্ঞাত ব্যক্তিরা আশরাফকে হত্যা করে বাঁশঝাড়ে ফেলে রেখেছে।
নিহতের ভাতিজি মৌসুমি আক্তার (৩০) বলেন, ‘আমার চাচা একজন সুস্থ মানুষ। হঠাৎ করে তিনি ওখানে মরে পড়ে থাকতে পারেন না। তাঁর গলা, ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। নাক ও কান দিয়েও রক্ত ঝরতে দেখা গেছে। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ও জুতাও পাওয়া যাচ্ছে না। তাই এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে না।’
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মেডিকেল প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত বলা যাচ্ছে না। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধিন রয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে