
বগুড়ার আদমদীঘিতে কায়সার আলী (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কায়সার আলী অন্তাহার গ্রামের মৃত গরীবুল্লাহ প্রামাণিকের ছেলে। লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মইনুদ্দীন।
অন্তাহার গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘কায়সার আলী একজন নিরীহ প্রকৃতির মানুষ। তিনি রাতের বেলা গ্রামে ঘুরে ঘুরে আম ও বিভিন্ন ফল কুড়াতেন। গতকাল বুধবার রাতেও তিনি আম কুড়ানোর জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।’
জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘আজ ভোরে অন্তাহার গ্রামের দক্ষিণপাড়া মসজিদের ইমাম আব্দুস সামাদ ফজরের নামাজ আদায় করতে যাওয়ার সময় মসজিদের পাশে কায়সার আলীর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে তিনি এই বিষয় গ্রামবাসীকে জানান। গ্রামের লোকজন দ্রুত আদমদীঘি থানায় এ বিষয় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’
ওসি মইনুদ্দীন বলেন, ‘লাশের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বগুড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা ওই গ্রামের বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে